মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় ইলিয়াছ খান (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী কীটনাশক পান ও পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।ইলিয়াছ খান কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলি খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কিটনাশক পান করে বাহ্রা এলাকায় পদ্মা নদীতে ঝাঁপ দেয় ইলিয়াছ। পরে স্থানীয়রা নদীতে থেকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস কে মৃত ঘোষণা করেন।
ইলিয়াছের এসএসসি পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করছেন বলে ধারনা করছে পরিবারের সদস্যরা।
