মো. জুবায়েরঃ দোহার উপজেলার মালিকান্দা কবরস্থানের ৩৭৫ মিটার রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এডিবির অর্ধায়ানে ৩৩ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন দরানী।
উদ্বোধন শেষে সালাউদ্দিন দরানী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারে নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে । বর্তমান সরকারের সময় কোনো রাস্তাঘাট ভাঙা থাকবে না, এলাকার উন্নয়নে সরকার প্রচুর বরাদ্দ দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী,আক্কাস খান,আ. মান্নান,হোসেন তালুকদার,মানিক, মালিকান্দা মসজিদে ঈমাম সালমান বিন সাহেব, তানজিম এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো লিটন বেপারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
