প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা হাসপাতালে উন্নীত করা হবে —আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতিটি উপজেলায় যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোর প্রত্যেকটি কে ১০১ শয্যা হাসপাতালে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে জনগণকে স্বাস্থ্য কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি এখন বাস্তবায়ন করার কাজ শুরু করবেন। ইতিমধ্যেই তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করা শুরু করেছেন। বিএনপি জনগনের সরকার, সেবার সরকার। বিএনপি যা বলে তাই করে।

তিনি  ‍শুক্রবার সকালে কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি হেলথ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে ফ্রি হেল্থ ক্যাম্পের মাধ্যমে কয়েক শতাধিক অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধপত্র প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা ব্এিনপির সহসভাপতি নাজিম উদ্দীন,হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোল্লা,সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *