টঙ্গিড়ীতে নিজ বাড়ীর সামনে গৃহবধূকে মারধর

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে নিজ বসত বাড়ীর সামনে গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূকে ফারজানা আক্তার তিশা ( ২৮)কে বাড়ীর লোকজন উদ্বার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২৬শে জুন শুক্রবার রাতে টঙ্গিবাড়ী থানায় গৃহবধূ ফারজানা আক্তার তিশা বাদী হয়ে ইমরান মোল্লা ও সাখাওয়াত হোসেন রিকুকে আসামি একটি অভিযোগ করেন ।

জানা গেছে,  টঙ্গিবাড়ী উপজেলার পলাশপুর গ্রামের তৈয়ব আলী হালদারের মেয়ে ফারজানা আক্তার তিশার সাথে একই উপজেলার বসাউল্লা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে সাখাওয়াত হোসেন রিকুর সাথে ১৪ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয় । বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রতিনিয়ত শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করিত । তাদের সংসারে ১ছেলে ও ১ মেয়ে রয়েছে ।

স্বামীর নির্যাতনে সইতে না পেরে ৩০শে জুন ২০২৫ই তারিখে স্ত্রী ফারজানা আক্তার তিশা ডিভোর্স দেয়। এরই জের ধরে  শুক্রবার সকালে বাড়ীর গৃহ পরিচালক নাবি মিয়া দুধ বিক্রি করতে টঙ্গিবাড়ী বাজারে যাওয়ার সময় মাঝি বাড়ী সামনে পৌছালে আসামিরা গতি রোধ করে মারধর করে দুধ রাস্তার মধ্যে ফেলে দেয় । সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ।  নাবি মিয়া বলে গরুর খাবারের দোকানে বাকী ছিল, তাই দোকানদারকে টাকা দেওয়ার জন্য সাথে করে টাকা নিয়েছিলাম। বিষয়টি বাড়ীতে জানানো হলে ওই দিন দুপুরে ফারজানা আক্তার তিশার নিজ বসত বাড়ী থেকে রাস্তার দিকে যাওয়ার সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে গাছের ডালা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে ।
টঙ্গিবাড়ী থানা ওসি মোহাম্মদ শামিম আহমেদ জানান, এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করা হয়েছে । তদর্ন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *