পৈতৃক জমিতে ঘর তুলতে গিয়ে বাধার মুখে পরিবার, প্রাণনাশের হুমকির অভিযোগ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে পৈতৃক ও নামজারিকৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কুকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুকুটিয়া গ্রামের হাসু বেপারীর ছেলে মো. পলাশ বেপারী ও তাঁর পরিবার ওয়ারিশসূত্রে কুকুটিয়া মৌজার সাড়ে ১৪ শতাংশ সম্পত্তির মালিক হয়ে প্রায় ৭০-৮০ বছর ধরে ভোগদখল করে আসছেন। জমিটি এসএ ও আরএস রেকর্ডভুক্ত এবং তাঁদের নামে নামজারি করা রয়েছে। কয়েক বছর আগে প্রতিপক্ষ কুকুটিয়া উত্তরপাড়া এলাকার আনোয়ার দপ্তরী গংয়ের সঙ্গে স্থানীয়ভাবে সালিস ও মাপঝোগের মাধ্যমে জমিটির সীমানা নির্ধারণ করা হয়। এরপর থেকে পলাশ বেপারীর পরিবার জমির পশ্চিম পাশে পুকুর কেটে মাছ চাষের মাধ্যমে ভোগদখল বজায় রাখেন।

ভুক্তভোগী পলাশ বেপারী অভিযোগ করেন, বুধবার সকাল থেকে মিস্ত্রি নিয়ে তিনি নিজেদের দখলকৃত জমির রাস্তাসংলগ্ন অংশে একটি ছোট দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। দিনভর নির্বিঘ্নে কাজ চললেও সন্ধ্যার দিকে আনোয়ার দপ্তরী অজ্ঞাতনামা ৪-৫ জন লোক নিয়ে ঘটনাস্থলে এসে কাজে বাধা দেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পলাশ বেপারী, তাঁর পরিবারের সদস্য ও নির্মাণশ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দেন।
পলাশ বেপারী আরও জানান, প্রতিপক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাঁদের নামজারিসহ বৈধ কাগজপত্র দেখে সন্তোষ প্রকাশ করে। পুলিশ বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে বসে মীমাংসার পরামর্শ দিলেও প্রতিপক্ষ তা মানতে রাজি হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নির্মাণশ্রমিক সোহান জানান, তাঁরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজ করছিলেন। কিন্তু সন্ধ্যায় আনোয়ার দপ্তরী এসে গালিগালাজ শুরু করেন এবং কাজ বন্ধ না করলে দেখে নেওয়ার হুমকি দেন।

এব্যাপারে অভিযুক্ত আনোয়ার দপ্তরীর কাজে জানতে চাইলে তিনি বলেন, কোন হুমকি ধামকি দেয়নি। তাদের অন্যান্য ওয়ারিশসহ কাগজপত্র নিয়ে বসার জন্য আমি থানা একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই রিপন জানান, একপক্ষের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে স্থানীয়ভাবে বসে মীমাংসার জন্য বলে আসছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *