দোহারে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় শেয়ারিং অ্যান্ড কেয়ারিং প্রতিপাদ্যকে সামনে রেখে প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার জয়পাড়া রেবেকা ট্রেড সেন্টারে অবস্থিত প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও আনন্দঘন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. তাহের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জুবায়ের আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর মো. আরাফাত হোসেন, অ্যাডমিন মো. পলাশ হোসেন, মো. জসিম উদ্দিন, মো. মাহফুজ কলিন, উজ্জ্বল হোসেন ও ইঞ্জিনিয়ার মামুনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *