টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে গ্রামীণ ব্যাংকের যশলং শাখার বাউন্ডারি গেটে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার মালিকানাধীন একটি মোটরসাইকেল ও কাঠের তৈরি বেঞ্চের সামান্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাত আনুমানিক ২টা থেকে সকাল ৭টার মধ্যে কোনো এক সময় উপজেলা যশলং ইউনিয়ন পুড়া বাজারে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ ব্যাংকের যশলং শাখার নৈশপ্রহরী আব্দুল মোতালেব (৫০) রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের বাইরে গিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। পরে তিনি ব্যাংকের ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে আনুমানিক ৭টার দিকে ঘুম থেকে উঠে বাইরে এসে বাউন্ডারি গেটের কাছে কেরোসিনের গন্ধ পান। এ সময় পাশে রাখা ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের একটি মোটরসাইকেলের পেছনের সামান্য অংশ এবং গেটসংলগ্ন কাঠের বেঞ্চের কিছু অংশ পোড়া অবস্থায় দেখতে পান।
মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের যশলং শাখায় কর্মরত মিজানুর রহমানের মালিকানাধীন বলে জানা গেছে। টঙ্গীবাড়ি দিঘিরপাড় তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন রাতে কে বা কাহারা গ্রামীণ ব্যাংকে আগুন দরওয়ার চেষ্টা করেছে তেমন কোন ক্ষয়ক্ষতি হয় নাই আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি করা আগুন দিয়েছে সনাক্ত করার চেষ্টা চলছে।
ধারণা করা হচ্ছে, রাতের বেলায় অজ্ঞাত দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে এ ক্ষতিসাধন করার চেষ্টা করে ।
