দোহারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জয়পাড়া বাজারের সীমা মিষ্টান্ন ভান্ডার ও আল্লাহর দান বেকারীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃপস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশিনা আরিফ।
এ সময় ভাক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন এবং বেকারী পন্যে নিষিদ্ধ হাইড্রোজ,কাপড়ের রঙ,স্যাকারিন মেশানোর অপরাধে জয়পাড়া বাজারের আল্লাহর দান বেকারী এবং সীমা মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা অর্ধদন্ড করা হয়।
জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিসস্ট্রেট নওশিনা আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *