বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ মেম্বার প্রার্থী লাভলী বেগম

ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন লাভলী বেগম। এলাকার উন্নয়নে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি। লাভলী বেগম জানান,তিনি নির্বাচীত হলে মাদকমুক্ত সমাজগঠনে কাজ করবেন এবং এলাকার জনগণই তাঁর মূল শক্তি বলে জানান। তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে আগামীতে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষার প্রসার ও মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং বজ্রযোগিনী ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ। আসন্ন নির্বাচনে নির্বাচিত হতে তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *