পদ্মা সরকারি কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক মোল্লা মোঃ ইমদাদুল হক-এর অবসরজনিত বিদায়

স্টাফ রিপোর্টারঃ কথা হবে ফোনে ফোনে, দেখা হবে মাঠে ময়দানে। এই স্লোগানটির মাধ্যমে চাকুরি থেকে বিদায় নিলেন পদ্মা সরকারি কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক ও রোভার স্কাউট সম্পাদক মোল্লা মোঃ ইমদাদুল হক চাঁন। প্রায় ১০ বছরের চাকুরি কালে পদ্মা সরকারি কলেজের সাথে রয়েছে অত্র শিক্ষকের অনেক সফল স্মৃতিগাঁথা। ইতোমধ্যে তিনি বাংলাদেশ রোভার স্কাউট ঢাকা জেলার সহকারী কমিশনার পদটিও অর্জন করেন। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, মোঃ ইমদাদুল হক ছিলেন সকল শিক্ষার্থীদের মধ্যমনি এবং ভালবাসার মানুষ। সহকর্মীদের সাথেও ছিল তার নিবিড় সম্পর্ক। রোভার স্কাউট সদস্য আরিফুর রহমান বলেন, চাঁন স্যার পুরো কলেজ সব সময় মাতিয়ে রাখতেন, স্যারের অবসরজনিত বিদায় পদ্মা কলেজের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে। কারণ স্যারের মতো এভাবে রোভার স্কাউটদের কেউ তৈরি করবে বলে মনে হয় না। পদ্মা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল হোসেন বলেন, পদ্মা সরকারি কলেজটিকে সারা বাংলাদেশ চিনে ক্রীড়াবিদদের পারফরম্যান্স এর জন্য। আর অত্র কলেজের ক্রীড়া জগতকে চাঁন স্যার স্বয়ং সম্পূর্ণ করেছেন। ইতোমধ্যে তিনি সরকারি শিক্ষক হিসেবে যোগদান করেছেন, তিনি অবসর নিলেও সকল সরকারি সুবিধাদি প্রাপ্ত হবেন। রোভার স্কাউট সদস্য শাকিল আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে ড. খান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইমদাদুল হক চাঁন একটি প্রতিষ্ঠানের ন্যায়, তিনি শিক্ষার্থীদের গড়ে তুলেন আপন মহিমায়। ক্রীড়াঙ্গনে পদ্মা কলেজকে তিনি গড়েছেন, আমরা তাকে শুধু ভালবাসা দিলাম। এমন একজন শিক্ষকের বিদায় শুধু রোভার স্কাউটের পক্ষ থেকে নয়, পদ্মা কলেজের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেয়া উচিত। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা ডাক্তার আব্দুর রহমান পাখি, একেএম আজিজুর রহমান বাবুল, ব্যাংকার আব্দুর রউফ, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, অত্র কলেজের শুভাকাঙ্ক্ষী আব্দুল মোন্নাফ, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *