কেরানীগঞ্জে কিশোর -কিশোরীর ক্লাব স্থাপন ও আলোচনা সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার কেরানীগঞ্জে মহিলা অধিদপ্তরের বাস্তবায়নাধীন কিশোর-কিশোরীর ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব কার্যক্রমের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কেরানীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম ও কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *