নড়াইলে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

নববাংলা রিপোর্ট: নড়াইলের কালিয়ায় ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের মামলায় শের আলী নামে গ্রেফতারকৃত সৌদী প্রবাসী যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১৭ জুলাই) সকালে পুলিশ অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাযতে পাঠানোর নির্দেশ দেন। একই দিন নড়াইল সদর হাসপাতালে নির্যাতিতা স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়েছে। পুলিশ জানায়, কালিয়া পৌরএলাকার মির্জাপুর গ্রামের প্রবাসী শের আলী তার প্রতিবেশী সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণ করে আসছিল। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার ধর্ষিতার বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

নির্যাতিতা কিশোরীর বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মামলা দায়ের করে সেদিন বিকালেই অভিযুক্ত শের আলীকে গ্রেফতার করে। পরে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন।
এদিকে একই দিন সদর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার পর দুপুরে আইন অনুযায়ী তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে নেয়া হলে বিচারক ২২ধারা মতে ধর্ষিতার জবানবন্দি লিপিবদ্ধ করে তাকে স্বজনদের জিম্মায় দিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *