মুন্সীগঞ্জে ৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

নববাংলা রিপোর্ট: মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর সুতারপাড়ার একটি বাড়ি থেকে ১৪ লক্ষ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
২০ বস্তায় বন্দি জালগুলো মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসলেও মালিক ইকরাম হোসেন তূর্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, পুলিশের অবস্থান টের পেয়ে জালের মালিক পালিয়েছে। ৪ কোটি ২৯ লাখ টাকা মূল্যের জালগুলো বিক্রির জন্য বসত বাড়িতে মজুত রাখা হয়েছিল।
এই অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে পুলিশ বাদী হয়ে এই জাল মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *