নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে মো. আলমগীর হোসেনের শোক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

শোকবার্তায় মো. আলমগীর হোসেন জানান, ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার শান্তি কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, মহান আল্লাহ তাদের এই শোক সইবার ক্ষমতা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *