নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে মাহবুবুর রহমানের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান।

শোক বার্তায় মো. মাহবুবুর রহমান বলেন, নির্মল রঞ্জল গুহ আওয়ামী লীগের দুর্দিনের একজন পরিক্ষিত নেতা। নানা মামলা হামলার মধ্যেও তিনি আওয়ামী লীগকে ভুলে জাননি। তারই ফল সরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেচ্ছাসেবক লীগের মত একটি বড় সহযোগী সংগঠনের সভাপতির দায়িত্ব দেন।

তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে নির্মল দেখিয়ে দিয়েছেন কিভাবে দেশের মানুষের জন্য কাজ করতে হয়। আওয়ামী লীগের দুর্দিনের কর্মী আওয়ামী লীগের সুদিনে অকালমৃত্য বরণ সত্যি বেদনাদায়ক। আমরা ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ হতে মরহুমের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *