ছেলের প্রেমের বলি হলেন মা

ডেস্ক নিউজ : প্রেমের একপর্যায়ে ঘর ছাড়ে তরুণ-তরুণী, অভিযোগ পাওয়া গেছে সেই কারণেই ছেলের মা’কে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তরুণীর আত্মীয় স্বজন। এঘটনা ঘটে ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায়। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকার প্রতিবেশীরা জানান, তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক মেনে নেয়নি মেয়েপক্ষ । এ কারণে ২৬ জুন রোববার ঘর ছাড়ে দুজন । এরই জের ধরে ২৮ জুন মঙ্গলবার সকালে ছেলের মাকে নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেয় মেয়ে পক্ষের লোকজন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছেলের মা লাইলী বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । পরে তাকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এ স্থানান্তর করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছে বলে যানা যায় ।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মেয়েপক্ষের ৭ থেকে ৮ জন মিলে লাইলী বেগমের উপর এ অমানবিক নির্যাতন চালায়। ঘর থেকে ৪ জন মহিলা লাইলী বেগমকে ধরে ঘরের মধ্যে হাত পা বেধে পেট্রোল দিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানান, তদন্ত অবস্থায় তাদের কাছে বিকেলে খবর আসে যে ভিকটিম ৬টা ৩০ মিনিটের দিকে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে । তারা ইতিমধ্যেই ঘটনায় জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *