নবাবগঞ্জে শ্রমজীবী মানুষের মাঝে স্বেচ্ছাসেবকলীগের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের করোনায় কর্মহীন শ্রমিক ও নিম্ন আয়ের পরিবারে খাদ্য সহায়তা করেছেন স্বেচ্ছাসেবক লীগ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এতে অর্থায়ন করেন। বুধবার (৪ আগষ্ট) দুপুরে ৫০ পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। খাদ্য সহায়তায় ছিল চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, আলু।

বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মহন্ত কুমার হালদার, নবাবগঞ্জ উপজেলার সহ-সভাপতি দেবদুলাল হাজরা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান, উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি ফরিদ আহমেদ শিপু, সাধারণ সম্পাদক মো. বাবুল মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *