সারাদেশে করোনায় নতুন আরও ২৪১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৩৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

করোনায় নতুন মৃতদের মধ্যে শূন্য থেকে বিশোর্ধ ৫ জন, ত্রিশোর্ধ্ব ২২ জন, চল্লিশোর্ধ্ব ২৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৫ জন, ষাটোর্ধ ৮২ জন, সত্তোরোর্ধ ৩৫ জন, আশির্ধ্ব ১২ জন, ৯০ বছরের বেশি বয়সী ৩ এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭০৫টি ল্যাবরেটরিতে ৫১ হাজার ৯০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৪৮ শতাংশ।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ১৬ হাজার ১১২ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *