নবাবগঞ্জ (ঢাক) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের গালিমপুরের সূর্যখালী ঈদগাহ মাঠ থেকে মিললো ২০ কেজি ওজনের মিষ্টি আলু। যা দেখতে এলাকাবাসীসহ আশপাশের এলাকার লোকজনও ভীড় জমিয়েছে। ঈদগাহ’র পাশের বাড়ির তাজুল ইসলাম গেল বছর এই মাঠে কয়েকটি মিষ্টি আলুর লতা রোপণ করেন। যদিও তিনি একজন পেশায় কৃষক নয়। শখের বসতে শাক খাওয়ার জন্য লতা রোপণ করেছিলেন ঈদগাহ মাঠের ভীতরের একপাশে। সেখান থেকে শাক খেয়েছেন পুরো বছর। এমনটাই জানান তাজুল ইহলাম। আলু হয়েছে কি না হঠাৎ লতাগুলো কেটে মাটি খুড়তে গেলে এরপর দেখা মিলে ২০ কেজি ওজনের একটি মিষ্টি আলু। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশি কিছু আলু পাওয়া গেছে। সরকারি সংস্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে চান তাজুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।
