সিংগাইর বাজার থেকে ব্যাটারি চালিত মিশুক চুরি

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর বাজার থেকে ব্যাটারি চালিত মিশুক চুরি হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বাজার রোডে পূবালী ব্যাংক সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানী হাউজের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মিশুক চালক উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর গ্রামের গানু মিয়ার ছেলে আহাম্মদ।

ভুক্তভোগী আহম্মদ জানান- সিংগাইর বাজারে পূবালী ব্যাংক সংলগ্ন মিশুক গাড়িটি পার্কিং রেখে ১টি কেনাকেটা করতে যাই। ৩-৪ মিনিট পরে এসে দেখি আমার মিশুক নাই। অনেক খোঁজাখুজি করেছি পায়নি। তিনি আরও বলেন-এনজিও থেকে কিস্তি করে গাড়িটি কিনেছি। এটাই ছিল উর্পাজনের মাধ্যম। গাড়িটি চুরি হওয়ায় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *