নিজস্ব প্রতিবেদক: ইতিমধ্যে আগামী সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। তাই চলমান করোণা পরিস্থিতিতে আরও কঠোর হয়ে উঠেছে দোহার উপজেলা প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) দোহার উপজেলার আয়োজন মোড়, থানারমোড় এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসন ঢাকা এর পক্ষে জনসাধারণকে ১২০টি মাস্ক বিতরণ করা। স্বাস্থবিধি অমান্য করে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৮ জনকে অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগিতা করেন দোহার থানার এস আই মমিন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে।
