নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর প্রণোদনার টাকা পেলেন ঈমাম সমাজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর প্রণোদনার টাকা ঢাকার নবাবগঞ্জ উপজেলার মসজিদের ঈমামদের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা আব্দুল ওয়াসেক মিলনায়তনে ১০৫ জন ঈমামকে প্রণোদনা হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নের ৩০২টি মসজিদের ইমামকে প্রণোদনার টাকা প্রদান করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতির বক্তব্যে ইমামদের উদ্যেশে বলেন, মহামারি করোনার ভয়াবহতার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে সরকার আপ্রান চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। সকলের সহযোগীতা ছাড়া এখান থেকে উত্তরণ সম্ভব নয়। তাই আপনাদের সহযোগীতা প্রয়োজন। আপনারা নামাজের পূর্বে মুসল্লিদের করোনার ব্যাপারে সচেতনামুলক ও ধর্মীয় অনুসাশন মেনে চলার আহবান জানাবেন।
প্রণোদনার টাকা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহান, কলাপকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *