দোহারে স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে লকডাউন শিথিল করার পর করোনা সংক্রামণ রোধে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন দোহার উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ২ জুন) বিকেল ৩ টা থেকে জনসমাগম রোধে ও স্বাস্থ্য বিধি মানাতে সংক্রমক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর বিধি মোতাবেক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
এসময় স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ১১ জনকে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার ১ শত টাকা অর্থদন্ড দেয়া হয়।

অভিযান শেষে নির্বাহী মেজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সাংবাদিকদের বলেন, দোহারে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই সময় নিজ নিজ সচেতনতার কোন বিকল্প নেই। মাস্ক ছাড়া কোন ক্রেতার কাছে সেবা, পণ্য না বিক্রির জন্য নিরুৎসাহিত করা ও সকল গণ পরিবহনে মাস্ক ছাড়া কোন যাত্রী সেবা দিতে নিরুৎসাহিত করার আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানে সহযোগীতা করেন দোহার থানা এসআই মাসুম লাভলু সহ অন্যান্য ফোর্সগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *