মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে চর আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিংগাইর স্কলারস টিউটোরিয়াল এর পরিচালক মো.রফিকুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাহি রাজিউন। জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু কালে বয়স ছিল ৫৫ বছর।
মৃত- মো.রফিকুল ইসলাম সিংগাইর পৌরসভা এলাকায় ৩ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত্যুকালে স্ত্রী,২ ছেলেসহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির,সিংগাইর শাখার সাধারণ সম্পাদক মো.রবিউল আওয়াল শোক প্রকাশ করেছেন এবং বিভিন্ন পেশার মানুষ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বুধবার(৩ জুন) সকাল ১০ টার সময় করোনা পরিস্থিতিতে সামাজিক দুরুত্ব বজায় রেখে সিংগাইর বাসষ্ট্যান্ড সংলগ্ন কবর স্থান মাঠে মরহুমের জানাযা শেষে দাফন করা হয়।
