দোহারে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু: দাফনের ব্যবস্থা করলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের টিম

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মো. নূরুল ইসলাম খান (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (৩ জুন) দুপুরে জানাযা শেষে দাফন কাফন করলো ইসলামি আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম । মো. নূরুল ইসলাম খান দোহার ঘোনা গ্রামের মরহুম আব্দুল মজিদ খান ছেলে । উপজেলার জয়পাড়া বাজারে নূরুল ইসলামের একটি জুতার দোকান ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা যায়, মো. নূরুল ইসলাম ১০ দিন ধরে সর্দিকাশি ও ঠান্ডার সমস্যায় ভুগছিলেন, পরিবার তার নমুনা টেস্ট না করে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হয়,পরে (৩১মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে আজ বুধবার সকালে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির করোনার সন্দেহজনক উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিনের সহযোগিতায় ইসলামি আন্দোলন বাংলাদেশের দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিমের সদস্য মো. সুলাইমান বেপারীর নেতৃত্বে মাওলানা গাফফার আল ফরিদীর ইমামতিতে অন্যান্য সদস্যদের সহযোগিতায় মো. নূরুল ইসলাম লাশ দোহার নূরপুর ঘোনা কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআওের পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত ব্যক্তির করোনা ছিল কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *