নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী হাজী মো. নুরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন। আজ দুপুর ১২.৪০ মিনিটি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগছিলেন। নুরুল ইসলাম বিশিষ্ট সমাজকর্মী ও ব্যবসায়ী জিয়াউল ইসলাম মিথুর পিতা। মৃত্যু কালে স্ত্রী, এক সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি।
তার এ মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।
