নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেবক: ঢাকার নবাবগঞ্জে পানিতে ডুবে মাহিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর গ্রামে এ ঘটনা ঘটে। মাহিয়া ঐ গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, বড় বোনের সঙ্গে খালের পাড়ে মসজিদের ঘাটলায় গোসল করতে যান মাহিয়া। মাহিয়াকে ঘাটলায় বসিয়ে রেখে বড় বোন খালের মধ্যে থাকা ড্রেজারে ওঠে লাফালাফি করে গোসল করতে থাকে। এ সময় মাহিয়া খেলতে খেলতে পানিতে পড়ে ডুবে যায়। সংবাদ পেয়ে স্থানীয়রা পানিতে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন টিপু বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *