কেরানীগঞ্জে তিন পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি. ঢাকার কেরানীগঞ্জে তিন পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকারের বদলি,অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবীর এর কেরানীগঞ্জ সার্কেলে যোগদান এবং কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মো. মাসুদুর রহমানের বদলি ও রাজবাড়ি থানার অফিসার ইনচার্জ হেসেবে যোগদান উপলক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা, দক্ষিন কেরানীগঞ্জ থানা ও ঢাকা জেলা দক্ষিন ডিবির যৌথ উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের অফিস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদয়ী কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার রামানন্দ সরকার,নতুন যোগদানকারী কেরানীগঞ্জ সার্কেল মো. শাহাবুদ্দিন কবীর,বিদয়ী কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত মো. মাসুদুর রহমান,কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম,দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান ও ঢাকা জেলা দক্ষিন ডিবির ওসি মো. নজরুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *