নবাবগঞ্জে চোলাই মদসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের রাহুতহাটি এলাকায় অভিযান চালিয়ে জয় রোজারিও (৪২) ও প্লাবন ডি কস্তা (২১) নামে দুই মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় ১০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত জয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ভজন চন্দ্র।  আটককৃত জয় রোজারিও ওই এলাকার সুনিল রোজারিও’র ছেলে ও প্লাবন নয়নশ্রী গ্রামের এন্থনি ডি কস্তার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয় দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার বিকেলে তাদের ধরতে অভিযান পরিচালনা করেন। এ সময় মদ তৈরীকালে জয় ও প্লাবনকে হাতেনাতে ধরে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ লিটার তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, দুই আসামিকে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *