কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের নাজির মো. আলিম জানান, তারানগর ইউনিয়নের পূর্ব এমআর গাও গ্রামের শিউলি আক্তার তার বাড়িতে গত সোমবার বিকেল তিনটায় ১৫ বছরের এক মেয়েকে বিবাহ দেওয়ার আয়োজন করে। খবর পেয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলামের নেতৃত্বে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। খবর পেয়ে বর পালিয়ে যায়। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবাহ বন্ধ করুন আদেশ দিয়ে বরের বাবা মো. সিরাজুল ইসলামকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
