নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলন ঢাকার নবাবগঞ্জ উপজেলার ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা কার্যালয়ে সংগঠনের সভায় এ কমিটি করা হয়। এতে মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক ও শেখ আবু সাঈদকে সদস্য সচিব করা হয়। সদস্যরা হলেন- শেখ রফিকুল ইসলাম, দুলাল বেপারী, মোয়াজ্জেম হোসেন, মো. সামছুদ্দিন, রফিক বেপারী।
