নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলায় নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন শাহকে মারধোরের অভিযোগে ঢাকা জেলা দায়রা জজ আদালত থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুক্তি পেয়েছেন। রোববার দুপুরে ঢাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনির সিকদারের আদালতে তার জামিন মঞ্জুর করলে সোমবার দুপুরে ফুলতলা থেকে কয়েক’শ নেতাকর্মী আমিনুলকে ফুলের মালা দিয়ে বরণ ও নেতাকর্মীরা বিশাল মোটরসাইকেল বহর নিয়ে জয়পাড়া বিশ্ববিদ্যালয়ে কলেজ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন। সেখানে বিভিন্ন কলেজ, ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে আমিনুলকে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসেন, পৌরসভা সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, ছাত্রলীগ নেতা শিহাব উর রহমান শিকদার, জয়পাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদারসহ সভাপতি দুর্জয় চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো. নজরুল, যুগ্ম আহবায়ক মো. ইমন প্রমুখ।
