নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে জটিল রোগে আক্রান্ত সাবেক এ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সিনিয়র সহ-সভাপতি জীবন বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু খান, সেন্টু ভুইয়া, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক মো. রবিউল ইসলাম অমিতসহ দোহার-নবাবগঞ্জের বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *