বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলা হতো : সালমান এফ রহমান

মো. নাজমুল হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান বলেছেন, আজ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রূপান্তরিত হতো। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। যারা এই বাংলাদেশের শত্রু তারা রাতের অন্ধকারে আমাদের স্বপ্নদ্রষ্টাকে নির্মমভাবে হত্যা করেছে। তারা ইতিহাসে ১৫ই আগস্ট কাল রাত নামে একটি অধ্যায়ের সূচনা করেছে।

সোমবার দুপুরে ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ বলেন, আমি প্রায় সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যাই। যখনই যাই তখনই দেখি প্রধানমন্ত্রী কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। একদিন প্রধানমন্ত্রী আমাকে বলেন, আমি যখনই সরকারিভাবে কোনো নতুন কাজের উদ্যোগ নিই তখনই দেখি আমার আব্বা কাজটি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন যা সরকারিভাবে রেকর্ড রয়েছে। আমি শুধু আব্বার পরিকল্পনা বাস্তবায়ন করছি।

সালমান এফ রহমান সকালে উপজেলার আগলা ইউনিয়নে দোয়া মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে আগলা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়, বক্সনগর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। পরে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এমপি বলেন, আপনারা জানেন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্ব আজ অর্থনৈতিকভাবে ক্ষতির মধ্যে আছে। ইতোমধ্যে জ্বালানী এবং বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় আগামী মাস থেকে যাতে বিদ্যুতের লোডশেডিং না হয় সে ব্যপারে সরকার প্রস্তুতি গ্রহণ করেছে।
এসময় আলোচনাসভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রব মোল্লা, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়াম্যান ইব্রাহিম খলিল, বশির আহমেদ, একেএম মনিরুজ্জামান তুহিন, শিরিন চৌধুরী, হুমায়ন কবির, বাবুল মোল্লাসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *