নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শাহিনুর রহমান : ঢাকার নবাবগঞ্জে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণীর জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বাগমারা স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। স্কুল কর্তৃপক্ষ এর আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মো. জহিরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, শেখ সুমন, সাংবাদিক শাহিদুল হক খান ডাবলু, শাহিনুর রহমান, কেরানীগঞ্জ শাখার প্রিন্সিপাল আনোয়ার হোসাইন, প্রিন্সিপাল মো. রফিকুল আলম লিটন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, সামছুন নাহার, শামীমা আক্তার, মোশরেফা আক্তার। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *