নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জে ডাকাতি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮জানুয়ারি) বিকেলে নয়নশ্রী ইউনিয়নের খেজুরবাগ এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল।এসময় তিনি বলেন, যারা সন্ত্রাসী মাদকের সাথে যুক্ত আছেন এখনো সময় আছে ভাল হয়ে যান। আপনাদের ভাল হওয়ার সময় দিচ্ছি। আমি যখন এ্যাকশনে যাবো কোনো কোল কিনারা খোজে পাবেন না। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শান্তিনগর তিন ব্রিজ এলাকায় ডাকাতি হচ্ছে যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমি বলতে চাই যারা ডাকাতি করছেন আপনারা আপনাদের ক্ষমতা দেখিয়েছেন এখন আমরা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ক্ষমতা দেখাবো। তাই যত দ্রুত সম্ভব আইনের কাছে আত্মসমর্পণ করার অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের শান্তিনগর গ্রামের তিন ব্রিজ এলাকায় গত কয়েক দিন যাবত নিয়মিত ডাকাতি সংঘটিত হচ্ছে। এতে করে ওই এলাকাসহ আশেপাশের গ্রাম গুলোতে থুমথুম অবস্থা বিরাজ করছে। কেউ প্রয়োজনীয় কাজ থাকা সত্যেও ওই এলাকা দিয়ে যাতায়াতের সাহস পাচ্ছেন না।
নয়নশ্রী ইউনিয়ন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিটির সভাপতি ও আওয়ামীগ নেতা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান পলাশ চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, ইউনিয়ন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিটির সাধারণ সম্পাদক শিকদার মুক্তার হোসেন খৈমদ্দিন, ইউপি সদস্য টমাস রোজারিও, আওয়ামীলীগ নেতা মাসুদ মোল্লা, ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ আলী শিকদার, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সুমন, মহিলালীগ নেত্রী মলি গমেজ, রুবি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিটন শিকদার।
