নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আমির হোসেনের স্ত্রী হিমু আক্তার বাদী হয়ে একটি মামলা এবং মেলায় এক তরুনীকে শ্লীলতহানির অভিযোগে ওই তরুনীর মা মা বাদী হয়ে নারী নির্যাতন আইনে পাল্টা একটি মামলা দায়ের করেছে। তিনি জানান, আমিরের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দোহার ও নবাবগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গণ উত্তপ্ত হয়ে উঠেছে। জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মী বলে দাবি করছে আমির হোসেনকে। রাতেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আমিরকে দেখতে যান ঢাকা-১ আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম।
দোহার থানা পুলিশের ফেসবুক পেইজ থেকে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে মাদক সহ গ্রেপ্তার করেছিল আমির হোসেনকে। উল্লেখ্য যে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধা সাতটার দিকে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুয়হিাটি বাঁশের মেলার সামনে আমিরের উপর হামলা চালানো হয়।
