নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ) বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ রেজা খান। এ সময় প্রধান অতিথি ছিলেন শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া)। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী এম এ বারী বাবুল মোল্লা। আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মতিউর রহমান, হারুন মোল্লা, পান্নু মিয়া, মিতু সিকদার, সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক এএম হুমায়ুন কবীর প্রমুখ।
