বোয়ালী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিশনের সভা


নিজস্ব প্রতিবেদক :
নবাবগঞ্জ ও হরিরামপুর উপজেলা সীমান্তবর্তী বোয়ালী উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মো. সামছুদ্দিন আহমেদ।
অতিথি ছিলেন সাবেক উপ-সচিব তালাত মাহমুদ খান, সাবেক ব্যাংকার শান্তিরঞ্জন সরকার, মাশরুম ইনস্টিটিউটের সহকারী পরিচালক বিজ্ঞানী ড. নিরোদ চন্দ্র সরকার। আরও উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন প্রস্তুতি, অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, রেজিষ্ট্রেশন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *