দোহারে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিকবদক : ঢাকার দোহারে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট রমজান আলী শিকাদারের সভাপতিত্বে শনিবার (১৮ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইনকাম ট্যাক্সের বিপ্লব হোসেন, ইঞ্জিনিয়ার এমএ খান সোহেল, এডভোকেট আনোয়ার পারবেজ হবি, বিদ্যালয়রে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *