পর্যায়ক্রমে নবাবগঞ্জকে টেলিমেডেসিন আওতায় আনা হবে- সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক : মানুষ সুন্দর ভাবে বাঁচতে হলে দুটি জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমত চিকিৎসা দ্বিতীয় শিক্ষা । মানুষ সুস্থ থাকলে যে কোনো কাজ সহজেই করতে পারে। এই সুস্থতার জন্য অবশ্যই উন্নতমানের চিকিৎসা প্রয়োজন। তাই আমি নবাবগঞ্জবাসীকে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে ইতিমধ্যেই টেলিমেডিসিন আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথমে দুটি ইউনিয়ন নিয়ে আমি এই কার্যক্রম শুরু করবো। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই সেবা পৌছানো হবে। শনিবার (১৮ জানুয়ারি) নয়াকান্দা হামিদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ান্তী উৎসবের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর বক্তব্যের সাথে একমত পোষন করে বলেন, আমরা সত্যি ভাগ্যবান জাতি। মহান স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি।ইতোমধ্যে এই মহান নেতার শতবর্ষ জন্মবার্ষিকী পালনে দোহার-নবাবগঞ্জে ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এই মহান নেতার জন্মবার্ষিকীতে তাক লাগানো অনুষ্ঠানের আয়োজন করতে চাই।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পান্নু মিয়ার সভাপতিত্বে এমপি বলেন, আমি নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছি তা ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বাকী কাজগুলোও খুব শীঘ্রই শুরু হবে। আমি এ অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল করব বলে ঘোষণা দিয়ে ছিলাম। আপনাদের কৈলাইলেই তা বাস্তবায়িত হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা নির্দেশনা দিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, নবাবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রাজীবুল ইসলাম, দোহার সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার সার্কেল এসপি জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান কিসমত, সাইদুর রহমান সোহেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, শিল্পপতি মাহাবুব কাজী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নূর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রাক্তন ছাত্রছাত্রী, পরিষদের আহবায়ক শেখ মো. আসলাম হাসান, এসএম করিম প্রমুখ। পরে বাংলাদেশ শিল্প কলা একাডেমির অ্যাক্রোটিক দল ও ক্লোজআপ ওয়ানের তারকারা মঞ্চ মাতান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *