নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জে জেলা পুলিশ নারী কল্যাণের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুনকের সভাপতি রোজালিন ফারহানা লাভলী। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আশিকুজ্জামান, ওসি অপারেশন আব্দুর রাশিদ, ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি তদন্ত মো. নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকারের সহধর্মিনী পপি পাল।
