নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের আগলা তীর্থ স্মান ঘাটের ইছামতি নদীতে সনাতন ধর্মীয় আচার বারুনী স্মান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ভোর ০৫.৩৮ মিনিট থেকে ‘মধুকৃষ্ণ ত্রয়োদ্বশী তিথি নক্ষত্র যোগে’ আগলা তীর্থ স্মান ঘাটে দূরদুরান্ত থেকে পূণার্থীদের আগমন ঘটে। সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় মন্ত্রপাঠ করে নদীতে স্মান করতে সমবেত হন ভক্ত পূন্যার্থীরা। স্মান উপলক্ষে ঐ এলাকায় গ্রাম্য মেলা বসে।
স্মান কমিটির সদস্যরা জানান, মেলার আগত সহাস্রাধীক পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন তারা। আগলা গ্রামের বাসিন্দা ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা ও দোহারের মেঘুলা গ্রামের বাসিন্দা, ইতালী প্রবাসী প্রদীপ সাহা ও প্রিয়াঙ্কা সাহা আগত পূণ্যার্থীদের জন্য প্রসাদের আয়োজন করেন।
আয়োজক কমিটির রতন সাহা, নারায়ন সাহা, নিরঞ্জন সাহা, বিমল বালা, মাখন বালা, ডা. রতন, মদন সরকার, আব্দুল মান্নান, সুভাষ চন্দ্র শীল, এসএম রতন জানান, ৪শ’ বছর আগে থেকে এ স্থানে বারুণী স্মান অনুষ্ঠান করা হচ্ছে। এটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও স্মান এবং মেলার নিরাপত্ত্বায় এলাকার সকল ধর্ম-মতের মানুষ সমবেত হন।
তাছাড়া বিচ্ছিন্নভাবে নবাবগঞ্জের ইছামতি নদীর নতুন বান্দুরা ঘাট, কলাকোপা পোদ্দার বাজার ঘাট, বাগমারা বাজার ঘাট, বর্ধনপাড়া ঘাটে পূণার্থীরা স্মান করেন বলে জানা যায়।
