দোহারে জুয়েল’স টিচিং হোমের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জুয়েল টিচিং হোমের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার রাইপাড়া এলাকায় জুয়েল টিচিং হোমের আয়োজনে ২০২৩ সালের এসএসসি ও জেএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. শাহাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।

অনুষ্ঠানটি উদ্ধোধন করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একলাল উদ্দিন আহমেদ।

জুয়েল টিচিং হোমের প্রতিষ্ঠাতা আবু কায়সার জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পল্লব, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের প্রভাষক মো. শিপন মিয়া, দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এসএম বিপ্লব হোসেন, জয়পাড়া খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আক্রাম আলী, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নুর আলম, রাইপাড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. পবন মল্লিক, রফিকুল ইসলাম, শামীম শিপলু, লিটন শেখ, মো. শাহজাহান, নাহিদুল হক, শেখ আমির হামজা, শহিদুল ইসলাম দিপুসহ টিচিং হোমের সকল শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী।

জুয়েল টিচিং হোমের প্রতিষ্ঠাতা বলেন, আমরা জুয়েল টিচিং হোমের মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের বিনা খরচে পাঠদান করে থাকি। জুয়েল টিচিং হোম থেকে আমরা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সৃষ্টি করি, যে কারণে শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি পায়।
এসময় রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জুয়েল টিচিং হোমের উত্তর উত্তর গৌরবময় সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *