মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক গ্রাম পুলিশ ও তার বাবার মারপিটে ৩ জন আহত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের সমাসপুর গ্রামে। ভুক্তভোগী মোঃ জফির উদ্দীন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সমাসপুর গ্রামের মোবারক শাহ্ এর পুত্র গ্রাম পুলিশ ফিরোজ হোসেন ও তার বাবা আমার ভাই মৃত হবিবুল্লাহর পুত্র নাসির উদ্দীনকে মারধর করতে থাকে। এ সময় আমার বড় ভাই বাধা দিতে গেলে ফিরোজ হোসেন তাকেও হাসুয়া দিয়ে কোপ মেরে হাতের আঙুল কেটে ফেলে। এ ঘটনায় আমার ভাইয়ের মাথায় হাসুয়া দিয়ে কোপ দিলে মাথা কেটে রক্ত বের হতে থাকে। আমি খবর পেয়ে ভাইদের উদ্ধার করতে গেলে উক্ত ফিরোজ আমার মাথায় হাসুয়া দিয়ে কোপ দিলে কানের একটি অংশ কেটে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। সেখানে সবাই চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
