কেরানীগঞ্জে ছটাক বাবুল হত্যা মামলার আসামি গ্রেফতার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ছটাক বাবুল হত্যা মামলার আসামি মো. আলমগীর হোসেন (৩৯) কে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ গ্রেফতার করেছে। মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়,  গত ৩০ নভেম্বর ছটাক বাবুলকে হাত-পা বেঁধে হত্যা করে একটি খালে ফেলে যায় সন্ত্রাসীরা । ওই ঘটনায় মো. আলমগীরসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটুর নেতৃত্বে পুরাতন ভাড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ পুড়িয়া হেরোইন ও ১২পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, তার থানা এলাকায় কেউ অপরাধ করে পালিয়ে থাকতে পারবে না। অপরাধীরা যেখানেই অবস্থান করবে সেখানেই অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *