নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। ১২ জুলাই রবিবার সকালে দিকে মডেল স্কুল মোড়ের নিকট অভিযান চালিয়ে অমিত কুমার মহন্ত (৩০) ও ফেরদৌস আলী (৩৮) নামে ২জন মাদক ব্যবসায়ীকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সদরের দুলালপাড়া গ্রামের শ্রীকৃষ্ণ চন্দ্র মহন্তের ছেলে। অমিত কুমার মহন্ত এবং দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত খয়বর আলীর ছেলে ফেরদৌস আলী।পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু মাদক ব্যবসায়ী
পত্নীতলা থেকে নওগাঁ সদরের দিকে ফেন্সিডিল বহন করে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এসআই রায়হান, এএসআই আসিফ ও আব্দুল জব্বার তাদেরকে চ্যালেঞ্জ করে তল্লাসী করলে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
