নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

মো.আককাস আলী , নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্ত্রীকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে এক পাষন্ড স্বামী সিরাজুল ইসলাম। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী সামছুন নাহারের (৪০) সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিলো। রবিবার (১২ জুলাই) বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ার সময় তার স্বামী পেছন দিক থেকে ছুরিকাঘাত করে।
এসময় বিষয়টি বাড়ির অন্যান্য মানুষ জানতে পেরে সামছুন নাহারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় গ্রামবাসীরা সিরাজুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *