দোহারে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ দোহার সিডিপি এর উদ্যোগে তিন দিন ব্যাপি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম “গিফ্ট ক্যাম্পেইন”এর আয়োজন করা হয়েছে।
সংগঠণটির প্রকল্প পরিচালক বিপুল রেমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমো উদ্বোধন করেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান।
এই কার্যক্রমে মোট ১১২৬ জন শিশুকে সরিষার তেল, মাস্ক, মুসুর ডাল, পেন্সিল ও জ্যামিতি বক্স বিতরণ করা হবে বলে জানান সংস্থার কর্মকর্তারা। এসময় আরো উপস্থিত ছিলেন,প্রকল্প সিনিয়র কর্মকর্তা রিফাত-আল মাহমুদ, মেডিকেল অফিসার ওলি-উল ইসলা,ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *