নওগাঁয় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

মো.আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গাঁজার গাছসহ  আবুল কালাম আজাদ ওরফে ধলা (৪৫)  নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । রোববার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৪ টায় তাকে আটক করা হয়। আবুল কালাম আজাদ ওরফে ধলা চন্দননগর ইউনিয়নের হর্ষইল কবিরাজ পাড়ার মৃত  ‍মুনছের কবিরাজের ছেলে ।

থানা সূত্রে জানা যায়, বাড়ি উঠানে গাঁজারগাছ আছে এমন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির এর নেতৃত্বে এসআই তহছেনুজ্জামান এ এস আই সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে  গাঁজার গাছসহ আবুল কালাম আজাদ ওরফে ধলার নিজ বাড়ি হতে তাকে আটক করা হয় । যার আনুমানিক ওজন ৬ কেজি, মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ বিষয়ে  নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আবুল কালাম আজাদ দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে  গাঁজার গাছ লাগিয়ে গাঁজা উৎপাদন, সেবন ও বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *